Breaking news

এখানে প্রকাশিত প্রত্যেকটি লেখাকে অনেক বেশি সমৃদ্ধ, গ্রহণযোগ্য তথা ব্যবহারিক করার জন্য আপনার মতামত অত্যন্ত জরুরী। আপনার মতামত সংশ্লিষ্ট লেখার নীচে আমরা প্রকাশ করব। এর পাশাপাশি আপনিও স্বাস্থ্য সম্পর্কিত লেখা পাঠাতে পারেন জনপ্রিয়তা নিরিখে শ্রেষ্ঠ লেখা কে আমরা সম্মানিত করব। আপনার মতামত এবং লেখা পাঠানোর ক্ষেত্রে বাঁদিকে নীচে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যবহার করুন।

কাজে মন বসছে না? উৎসাহহীনতা বা ক্লান্তিভাব ? এমনকি মনে হচ্ছে শুধু শুয়েই থাকি? তাহলে সাবধান।

কাজে মন না লাগা,উৎসাহহীনতা, ক্লান্তিভাব কিংবা সারাদিন ঘুমিয়ে থাকার ইচ্ছা কে  শুধু "আলসেমি" বলে এড়িয়ে যাবেননা। এটি আপনার মন বা শরীরের সমন্বয়ের অভাব যেখানে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মনোরোগবিদ্যায় অনেক সময়  এগুলোকে মনোরোগের প্রাথমিক লক্ষণ  হিসেবে দেখা হয়।



এগুলো ডিপ্রেশন, বার্নআউট, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, ঘুমের সমস্যা, রক্তস্বল্পতা, ভিটামিন B₁₂ বা ভিটামিন D-এর ঘাটতিসহ বিভিন্ন শারীরিক সমস্যার সঙ্গেও যুক্ত হতে পারে। তবে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য প্রাথমিক ভাবে কিছু ঘরোয়া পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন -


✔️ প্রতিদিন অন্তত নিয়ম করে অন্তত ৩০ মিনিট হাটা ।

✔️ বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে জমে থাকা কাজকে সম্পন্ন  করা। 

✔️ নিয়মিত ঘুম  সাহজপাচ্য এবং পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত জল খাওয়া। 

✔️ প্রতিদিন অন্তত একজন প্রিয় মানুষের সঙ্গে কথা বলা এবং আরও বেশী সামাজিক হওয়া । 

✔️ তবে দীর্ঘদিন ধরে  এসব লক্ষণ থাকলে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা পেশাদার কাউন্সেলরের পরামর্শ জরুরী। 


মনে রাখবেন এটি একটি সচেতনতামূলক পোস্ট মাত্র ,এটি চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Chat